News Bangla 24 BD | আমরা তাকে দোযখে পাঠিয়েছি: আইজিপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশের সকল সন্ত্রাসী হামলা এই তামিম চৌধুরীর নেতৃত্বই হয়েছে। সে জান্নাতে যেতে চেয়েছিল আমরা তাকে দোযখেই পাঠিয়ে দিয়েছি’ বলেছেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক।

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক এসব কথা বলেন।

প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক বলেন, ‘পুলিশ কমিশনার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানাই এ ধরনের আর্থিক অনুদান অনুষ্ঠানের জন্য। টাকার বিনিময়ে জীবন হয়না, জীবনের অনুদান টাকা দিয়ে হয়না। তবুও নিহতদের আত্মীয় স্বজন ও ছেলেমেয়ের চলার জন্য যতটুকু পেরেছে করেছে।’

‘আমরা পুলিশ সদর দপ্তর থেকে চারজনকে ৭০ লাখ ও মধুমতি ব্যাংক ২০ লাখ টাকা দিয়েছিলাম। ঈদে রবিউল ও সালাহ উদ্দিনের পরিবারকে কাপড় চোপড় সেমাই, চাল,ডাল ও সেমাই কিনে দিয়েছি। প্রধানমন্ত্রীও তাদের তিন লাখ টাকা ঈদ উদযাপনের জন্য দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সব সময় আমাদের কথা ভাবেন, আমাদের জন্য সব সময় তার মন কাঁদে। যারা দায়িত্ব পালনকালে তার চাকুরি থাকলে পেনশন না পাওয়া পর্যন্ত নিহত হবে তাদের তিন সদস্যদের পরিবারকে রেশন দেওয়া হবে। রবিউলের স্ত্রীকে চাকুরি দেওয়া হবে। বাংলাদেশের সকল ঘটনা ঘটেছে তা এই তামিম চৌধুরীর নেতৃত্বে হয়েছে। সে জান্নাতে যেতে চেয়েছিল আমরা তাকে দোযখেই পাঠিয়ে দিয়েছে।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার সময়ে রাজারবাগ পুলিশ লাইনের এসআই সিরু মিয়া মিলোনায়তনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. শাহাব উদ্দিন, অতিরিক্ত কমিশনার ডিবি অ্যান্ড প্রসিকিউশন) মো. দিদার আহমেদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহাম্মদ মারুফ হাসান ও অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) জামিল আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ