‘উগ্রবাদ, জঙ্গিবাদকে এ দেশের মানুষ মেনে নেবেনা’
জঙ্গিবাদরোধে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশ একটি সাম্পদ্রায়িক দেশ। সুফি সাধকের হাত ধরে আমাদের দেশে ইসলাম এসেছে। কোনো উগ্রবাদ, জঙ্গিবাদ মৌলবাদ এদেশের জনগণ গ্রহণ করবেনা। আমি খুলনা রেঞ্জে ডিআইজি থাকা কালে দেখেছি বামপন্থী ও ডানপন্থীদের উগ্রবাদ। কিন্তু এসব দেশের মানুষ মেনে নেয়নি।
আজ বুধবার সকাল ১০টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত জঙ্গিবাদরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির সকল থানার সেবার মান বাড়ানোর জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। আমরা কিছু মৌলিক সিদ্ধান্ত নিয়েছি। টাকা আদায়, জমি দখল, বাড়ি দখলের ব্যাপারে পুলিশ কোন কাজ করতে পারবেনা। এই সিদ্ধান্ত আমরা ৪৯ টি থানায় সকল অফিসারদের নিয়ে মিটিং করেছি। আইনে না থাকলে আগতদের সুন্দর করে বুঝিয়ে বলেন। ট্রাফিক আইন ভঙ্গ রোধে আমরা ব্যাপকভাবে কাজ করছি। এসবের যথেষ্ট উন্নতি হয়েছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, আমি ডিসি মিডিয়াকে বলেছি তথ্য আপনাকে দিতে হবে। প্রয়োজনে আপনি ডিএমপির উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। উন্নত বিশ্বের দেশগুলো জাতীয় স্বার্থে জঙ্গি বিরোধী অভিযান সরাসরি সম্প্রচার করেনা। তাই আমাদেরও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আমরা চাই পেশাদারিত্ব সম্পর্ক।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান লাভলু ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনে সাধারণ সম্পাকদ মাহবুবুল আলম লাভলু।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ গণমাধ্যম শাখার সহকারী কমিশনার এসএম হফিজুর রহমান রিয়েল।
মতবিনিময় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, গোয়েন্দা বিভাগের দক্ষিণ বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ, গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাকদ মাহবুবুল আলম লাভলু।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 