প্রাণভিক্ষা: আবারও সময় চাইলেন মীর কাসেম
মীর কাসেম আলীর কাছে তার প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে আজ বৃহস্পতিবার ফের দেখা করেছেন কারা কর্মকর্তারা। এ বিষয়ে চিন্তা করার জন্য আরও সময় চেয়েছেন তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না—এ বিষয়ে গতকাল বুধবারও মীর কাসেমের কাছে জানতে চেয়েছিলেন কারা কর্মকর্তারা। এদিনও তিনি কোনো মতামত না দিয়ে চিন্তা করার জন্য সময় চান।
প্রশান্ত কুমার বণিক বলেন, তিনিসহ কয়েকজন কর্মকর্তা আজ বেলা ১১টার দিকে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে চান। এ সময় তিনি ভাবনাচিন্তার জন্য আরও সময় চান।
গতকাল বিকেলে কারা অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, জামায়াত নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে যৌক্তিক সময় দেওয়া হচ্ছে।
গতকাল বিকেলে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেন, ছেলেকে ছাড়া মীর কাসেম প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত দেবেন না।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম দেশের সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আবেদন খারিজ হয়ে যায়।
নিয়ম অনুযায়ী এখন মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে অথবা তা নাকচ হলে যেকোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 