এক সপ্তাহের মধ্যে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার আগামী এক সপ্তাহের মধ্যে খুলতে পারে। ‘মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে আমরা এ ব্যাপারে আভাস পেয়েছি। দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা হবে।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে ‘জি টু জি’ পদ্ধতিতে আবারও বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে দেশটি। সে প্রক্রিয়া যথেষ্ঠ কার্যকরী না হওয়ায় পরে মালয়েশিয়া সরকার পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়।
গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তবে এর পরদিনই দেশটি বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিদেশী কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে।
এরপর থেকে মালয়েশিয়ার বিষয়ে বিশেষ কোনো সুখবর জানাতে পারেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সুখবর শিগগিরই আসতে পারে।
মালয়েশিয়া যাওয়ার খরচ প্রসঙ্গে নুরুল ইসলাম বিএসসি বলেন, বাজার উন্মুক্ত হওয়ার পরেই মালয়েশিয়া যাওয়ার খরচ নির্ধারিত হবে।
এছাড়া সৌদি আরবে যেতে এক লাখ ৬৫ হাজার টাকা অভিবাসন খরচ নির্ধারিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর চেয়ে বেশি টাকা যদি কেউ নিয়ে থাকে, তাহলে লিখিত অভিযোগ পেলে সেসব এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, ছয় বছর বন্ধ রাখার পর বিগত ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব। তবে গত দেড় বছর নারী গৃহকর্মীদের পাশাপাশি শুধুমাত্র গৃহখাতে শ্রমিক নেয় দেশটি।
অবশেষে সরকারের ব্যপক চেষ্টায় গত ১১ আগস্ট বাংলাদেশ থেকে সব ধরনের কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। এরপর সৌদি আরব থেকে পুরুষ কর্মী নিয়োগের চাহিদাপত্রও আসতে শুরু করেছে।
তবে ইতোপূর্বে সৌদি আরবে শ্রমিক হিসাবে যাওয়ার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হতো বলে অভিযোগ আছে। একারণে নতুন করে বাজার চালুর আগেই খরচ নির্ধারণের বিষয়টি উঠে আসে। এরপর সরকার এ নিয়ে জনশক্তি রফতানিকারকদের সঙ্গে আলোচনায় বসে সৌদি আরবে কর্মী প্রেরণে ১ লাখ ৬৫ হাজার টাকা খরচ নির্ধারণ করে দেয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 