News Bangla 24 BD | সিলেট সদর অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সিলেট সদর অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর অনলাইন প্রেসক্লাব এর কমিটি গঠন উপলক্ষে এক সভা (২ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে শহরতলীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সিলেট সদর উপজেলায় কর্মরত এবং বসবাসরত অনলাইন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম উদ্দীন জায়গীরদারের সভাপতিত্বে এবং সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়। যেসকল নিউজ পোর্টালের প্রতিনিধিগন সভায় উপস্থিত ছিলেন, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম, সিলেট সংবাদ ডটকম, বৈশাখী নিউজ ২৪ ডটকম, ডেইলী বিডি নিউজ ডটনেট,সিলেট রিপোর্ট ডটকম, সময়ের ডাক ডটকম, নিউজ বাংলা ২৪ বিডি ডটকম, নিউজ সাইট ডটকম, সিলেট মিডিয়া ডটকম,তালাশ বার্তা ডটকম, টুডে সিলেট ২৪ ডটকম, হলি সিলেট ২৪ ডটকম,সিলেট ভূমি ২৪ ডটকম, জনতার ডাক ২৪ ডটকম। সভায় নিজাম উদ্দীন জায়গীরদারকে সভাপতি,রুহুল আমীন নগরীকে সাধারণ সম্পাদক ও সময়ের ডাকের শাহিন আহমদকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। পুর্নাঙ্গ কমিটির তালিকা আগামী ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ