News Bangla 24 BD | কাসেম পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাসেম পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে তার পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাদের দেখা করতে বলা হয়েছে। মীর কাসেমের মেয়ে সুমাইয়া এবং তার আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া শনিবার সকালে গণমাধ্যমকে বলেন, “আমাদেরকে বাবার সাথে সাক্ষাতের জন্য বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।”

জামায়াত নেতা মীর কাসেম আলী শুক্রবার প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়ায় তার ফাঁসি কার্যকর করতে এখন কেবল সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।

নিয়ম অনুযায়ী মৃত‌্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেয়া হয় পরিবারের সদস‌্যদের। কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তার ফাঁসির সব প্রস্তুতিই নিয়ে রেখেছে তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, “সরকারি আদেশ বাস্তাবায়নে কারা কর্তৃপক্ষ সব সময়ই প্রস্তুত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই ফাঁসি কার্যকর করা হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ