News Bangla 24 BD | আইনশৃৃঙ্খলা বাহিনীর প্রশংসায় বার্নিকাট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আইনশৃৃঙ্খলা বাহিনীর প্রশংসায় বার্নিকাট


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সন্ত্রাস ও জঙ্গি দমনে আইন-শৃৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ প্রশংসা করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে আইন-শৃৃঙ্খলা বাহিনী যে কাজ করছে আমেরিকা তা গুরুত্ব সহকারে দেখছে। আইন-শৃৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করছে।

তারা আমাদের সব ব্যাপারে সাহায্য-সহযোগিতা করছে এবং আমাদের সব কিছু জানাচ্ছে। পৃথিবীর যে কোনো দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুবই কঠিন। কিন্তু বাংলাদেশের আইন-শৃৃঙ্খলা বাহিনী ভালোভাবে তা সামাল দিচ্ছে। তবে বাংলাদেশে জঙ্গিবাদ সমস্যা সমাধান হয়েছে ভাবলে চলবে না। আমাদের সাবধান ও সর্তকভাবে সব কিছুতে নজর রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওবাদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব প্রমুখ।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট সিটি মেয়র আইভীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। সিটি করপোরেশন থেকে মার্কিন রাষ্ট্রদূত সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডে নবনির্মিত রেমি হোল্ডিংস লিমিটেড নামের পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ