News Bangla 24 BD | কারাগারে গাজীপুর জেলা প্রশাসক ও ২ ম্যাজিস্ট্রেট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কারাগারে গাজীপুর জেলা প্রশাসক ও ২ ম্যাজিস্ট্রেট


একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেমের সঙ্গে দেখা করে বেরিয়ে যান স্বজনরা।

এরপর কারাগারে ঢুকেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ ও সিভিল সার্জন ডা. আলী হায়দার।

রাত ৯টা ৩৫ মিনিটে কারাগারে ঢুকেন জেলা প্রশাসক এসএম আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম।

এছাড়া তিনটি অ্যাম্বুলেন্সও কাশিমপুর কারাগারের ভেতরে ঢুকেছে।

কারা সূত্রে জানা গেছে, আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। ইতিমধ্যে ফাঁসি কার্যকরের আনুষাঙ্গিক সব প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদও।

এ বিভাগের অন্যান্য সংবাদ