জামায়াতের প্রথম সারির সব নেতার বিচার শেষ
মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির মধ্যদিয়ে জামায়াতের প্রথম সারির প্রায় সব নেতার বিচার শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় সারির নেতাদের বিচার। অনেকটা কোনঠাসা জামায়াত এখন দ্বিতীয সারির নেতা মকবুল আহমদকে জামায়াতের আমির ঘোষণা করা হয়েছে। চলছে চুলচেরা বিশ্লেষণ দল ও দলের বাইরে থাকা নেতাদের। আগামী দিনে জামায়াতকে নেতৃত্ব দেয়ার নেতা খুঁজছেন তারা।
মানবতাবিরোধী অপরাধে দায়ে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মোজাহিদ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দ- কার্যকর করা হয়েছে। একই অপরাধের সাজায় জেলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদী।
নব্বই বছরের সাজা মাথায় নিয়ে জেলে থেকে মৃত্যুবরণ করেছেন দলের সাবেক আমির গোলাম আযম। সর্বশেষ শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- গাজীপুরের কাশিমপুর কারাগারে কার্যকর করা হয় বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক।
মাওলানা একেএম ইউসুফ বিচারাধীন অবস্থায় কারাগারে মারা যান। এরপর বিচার শেষ পর্যায়ে রয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহান ও এটিএম আজহারুল ইসলামের।
২০১৩ সালের ২১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে প্রথম রায়টি আসে। রায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয়। পলাতক থাকায় তার রায় এখনও কার্যকর করা যায়নি।
এছাড়াও দলগতভাবে জামায়াত ও ব্যক্তিগতভাবে অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 