News Bangla 24 BD | সিলেটের গুণীজনদের মাদার তেরেসা সম্মাননা প্রদান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের গুণীজনদের মাদার তেরেসা সম্মাননা প্রদান


বিশেষ প্রতিনিধি : ‘চলমান পরিস্থিতি নিরসনে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন সমূহের ভূমিকা শীর্ষক’ অনুষ্টানে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৫ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(এফডিসি)’র ফজলুল হক মিলনায়তন হলরুমে অনুষ্টিত হয়।
এসময় সিলেট অঞ্চলের একমাত্র সাংবাদিকতায় শহীদ সৈয়দ ফারুক আহমদকে বিশেষ অবদানের জন্য মরনোত্তর মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াড প্রদান করা হয়।
এছাড়া সিলেটের ফেঞ্চগঞ্জ’র মানব সেবার মান উন্নয়নে মিছবা আহমদ চৌধুরী, পর্যটন শিল্পের মান উন্নয়নে আজিজুর রব চৌধুরী, মৌলভীবাজার জেলার পথ শিশুর মান উন্নয়নে সৈয়দ জুবের আলীকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াড প্রদান করা হয়।
এদিকে সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার জুড়ী উপজেলার জাহেদ চৌধুরী, মানবাধিকার রক্ষায় সৈয়দ মুন্তাছির রিমন, মানবাধিকার ক্ষেত্রে অবদান স্বরুপ মো: জাকির হোসেন মনিরকে মাদার তেরেসা গোল্ড মেডেল সম্মাননা প্রদান করা হয়।
গত ২৮ আগষ্ট গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক (গেদুচাচা) এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমদ, প্রধান আলোচক সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা-৭১ এর যুগ্ন মহাসচিব ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অপরাধ বিচিত্রা সম্পাদক এম, এম মোর্শেদ, বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।
অনুষ্টানে ২০১৫ সালের বিভিন্ন কর্মে অবদান রাখায় দেশের ৩২ জনকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও ১৭ জনকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ