বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নেয়া অবৈধ
যে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার ১৫ শতাংশ হারে আয়কর আদায় করে আসছিল, সেগুলো অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে যে কর নেয়া হয়েছে, তা ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
পাঁচ বিশ্ববিদ্যালয়ের ২৫টি রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ সোমবার (০৫ সেপ্টেম্বর) এই রায় দেয়।
২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ ভাগ করারোপ করা হয়। পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
রিটের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ডিসেম্বরে হাইকোর্ট রুল জারি করে। এ রুল জারির পর আরও একাধিক বেসরকারি ইউনিভার্সিটি হাইকোর্টে একাধিক রিট দায়ের করে।
রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের কাজ রুটিন ওয়ার্ক করা। কিন্তু তারা এ ধরনের ভ্যাট আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে , যা বেআইনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 