News Bangla 24 BD | গুলশানে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশানে একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী


রাজধানীর গুলশান-১ নম্বরে এলজির শো রুমে ৪ জন অজ্ঞাত অস্ত্রধারী প্রবেশ করেছেন। এলজি’র কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। এ নিয়ে পুরো এলাকায় আবারো জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এরপর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ অভিযান শুরু করবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই ৪ অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে সেখানে প্রবেশ করেছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে জঙ্গি হিসেবেও সন্দেহ করা হচ্ছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই মহিদুল ইসলাম জানান, ডাকাত কিংবা জঙ্গি সদস্যদের ডাকাতির পরিকল্পনা হিসেবে ধরে নিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশ প্রস্তুতি নিচ্ছে সেখানে অভিযান চালানোর। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ