News Bangla 24 BD | ধানমন্ডিতে গণপিটুনিতে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত, আহত এক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে গণপিটুনিতে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত, আহত এক


গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও একজন। ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুতর আহত হন সাগর নামের এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পুলিশের গুলিতে আহত হয়ে হজরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই ঘটনায় আটক রয়েছেন বাশার নাম। বাশারকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, ‘আজ ভোরে পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ছিনতাই করছিল। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে পালিয়ে যায়। ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হয়।

সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হয়। এই চক্রের আরও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

পুলিশের ভাষ্য, ওই গাড়ির ভেতরে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ এবং ছুরি-চাপাতির মত ধারালো অস্ত্র পাওয়া গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ