News Bangla 24 BD | প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজি দরে চাল বিতরণ বুধবার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজি দরে চাল বিতরণ বুধবার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭সেপ্টেম্বর) কুড়িগ্রামের চিলমারীতে আসছেন । চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১ টায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র পরিবারের মাঝে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরন দেশব্যাপী কর্মসূচীর উদ্বোধন করবেন। পরে বিদ্যালয় মাঠে উপস্থিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
এ কর্মসূচীর আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল পাবে। চলতি বছরের সেপ্টেম্বর, আক্টোবর, নভেম্বর ও আগামী বছরের মার্চ ও এপ্রিল পর্যন্ত এ কর্মসূচীর আওয়তায় চাল পাবে হতদরিদ্র পরিবার গুলো। কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার ২শ ৭৯ টি পরিবার এ কর্মসুচীর আওতায় চাল পাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে চিলমারী ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। স্থানীয় আওয়ামীগ ও জেলা আওয়ামীলীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচী সফল করতে কাজ করে যাচ্ছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী জানান, আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর চিলমারী আসছেন। তার এ কর্মসূচী সফল করতে জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন বিধায় এক বছরে এ নিয়ে ২ বার তিনি কুড়িগ্রামে সফর করবেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরন কর্মসুচী সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ