আজ হজে যাচ্ছেন খালেদা, যাবেন তারেকও
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসাবে বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে হজ পালনের জন্য একই সময়ে সৌদি আরব যাবেন। সেখানে যাওয়ার সম্ভাবনা আছে ছোটপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর পরিবারেরও।
আট বছর ধরে যুক্তরাজ্যে থাকা ছেলে তারেককে নিয়ে ২০১৪ সালের জুলাই মাসে উমরাহ পালন করেছিলেন খালেদা। তারেকের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করছেন। তারা মঙ্গলবার বিকালেই ঢাকা থেকে রওনা হয়েছেন।
খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, তার একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ এবং গৃহকর্মী ফাতেমা বেগম।
মালয়েশিয়া থেকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথিও বুধবার লন্ডন থেকে জেদ্দায় যাবেন বলে বিএনপি নেতারা জানান। পরীক্ষা থাকায় কোকোর দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া এবার মায়ের সঙ্গে যাচ্ছেন না।
খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 