রাজধানীতে চায়ের দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীতে আব্দুল কুদ্দুস (২৮) নামে এক চায়ের দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার ইউনুস আলীর ছেলে।
জানা যায়, ফুলবাড়িয়া ফায়ার সদরের উত্তর পাশের গলিতে রক্তাক্ত অবস্থা পড়েছিল কুদ্দুস। পাশ দিয়ে যাওয়ার সময় নুরে আলম নামে এক রিকশাচালক দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
নুরে আলম জানান, কুদ্দুসের সঙ্গে থাকা ব্যাগ দেখে মনে হয়েছে তিনি হয়তো বাড়ি যাচ্ছিলেন।
ঢামেকের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 