News Bangla 24 BD | টঙ্গীতে কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন


গাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম আলমের নির্দেশে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল ইসলাসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক এস এম আলম বিষয়টি নিশ্চিত করে জানান।

প্রসঙ্গত, গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শনিবার ভোরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্যাম্পাকো লিমিটেড নামের এই কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক।

এদিকে, বিস্ফোরণের পর গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকার ট্যাম্পাকো লিমিটেড কারখানার পাঁচ তলা ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তুপে এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ