বেতন-বোনাস, ছুটি হওয়ার কথা ছিলো আজ
কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা দেয়া ছিলো আজ শনিবারই। ছুটিও হওয়ার কথা ছিল আজকের অফিস শেষে। প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাবেন এমন ফুরফুরে মেজাজেই ছিলেন শ্রমিকরা।
কিন্তু সর্বগ্রাসী আগুন সব কেড়ে নিলো তাদের। সব স্বপ্ন মূহুর্তের মধ্যেই আগুনে ছাই।
ট্যাম্পাকো পুটিং পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন আজকে ছুটি হওয়ার কথা ছিল কারখানায়। বেতন-বোনাস দেওয়ারও কথা ছিল।
কিন্তু এক বিস্ফোরণেই সব আনন্দ নিমেষেই হারিয়ে গেছে তাদের। গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেড নামক পোশাক কারখানায় শনিবার ভোরে বয়লার বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৬টার দিকে পাঁচতলা ভবনের এই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 