গাজীপুরের টঙ্গীতে যে কারখানাটিতে আগুন লেগেছে সেটার ছাদ থেকে দুটি হাতের ইশারা দেখা গেছে। দুর্ঘটনার সাড়ে চার ঘণ্টা পর দুটি হাতের নাড়াচাড়া দেখতে পায় ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা।
তাম্পাকো ফয়েলস লিমিটেড নামে এই কারখানার দুটি ভবন। একটি তিনতলা এবং একটি পাঁচ তলা। পাঁচ তলা ভবনটির এক পাশে একটি পানির ট্যাংক আছে। সেখান থেকেই সকাল সাড়ে দশটার দিকে দুটি হাত নাড়ানোর অস্পষ্ট দৃশ্য দেখা যায়। ধোঁয়ার কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। কিছুক্ষণ পর সেই হাতটিও আর দেখা যাচ্ছে না।
হাত নাড়ানোর দৃশ্য দেখার পর উৎসুক জনতা এই বিপত্তির মধ্যেও কিছুটা আশাবাদী হয়ে উঠে, তাদের ধারণা ছাদে হয়ত অনেকে বেঁচে আছে। তবে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সেখানকার পরিস্থিতিও স্পষ্ট নয়।
এই হাত নাড়ানোর দুশ্য দেখতে পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের বিষয়ে কৌশল নির্ধারণ করছেন। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় বা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় এ বিষয়ে কিছু করতে পারছেন না তারা।
শনিবার ভোরে কারখানাটিতে আগুন লাগে। সে সময় কারখানাটি চালু ছিল। তবে তখন কতজন শ্রমিক ভেতরে কাজ করছিলেন সেটা স্পষ্ট নয়। তবে নিহত ও আহত মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ জনের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 