News Bangla 24 BD | টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ (ভিডিও)


গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। আহত হয়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।

শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩০ জনকে। সেখানে মারা গেছেন আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জামান তপন (৩৫), দেলোয়ার হোসেন (৪০), তাহমিনা আক্তার (২০) ও আশিক (১২)।

এ ছাড়া ঘটনাস্থল থেকে সোলাইমান (৩০), হান্নান (৬২), ইদ্রিস (৪০), আল-মামুন (৪০), শংকর সরকার (২৫), জাহাঙ্গীর (৫০), সুবাস চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৬), আনোয়ার আলী (৩৫), আনিসুর রহমান (৪০), রাজেশ (২০) ও রাশেদের (২৭) মরদেহ উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। ভবন ধসে নিহত টঙ্গীর আসমা বেগমের (২২) লাশ তার স্বামী সুমন বাড়িতে নিয়ে গেছে। এ ছাড়া চারজনের পরিচয় পাওয়া যায়নি। টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার পারভেজ হোসেন জানান, হাসপাতালে ১৮ জনের লাশ আছে। একজনের লাশ বাড়িতে নিয়ে গেছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ