News Bangla 24 BD | ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি টাম্পাকো কারখানার আগুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি টাম্পাকো কারখানার আগুন


পেরিয়ে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়, এখনও নেভানো সম্ভব হয়নি টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার আগুন। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের ১৫০ জন কর্মী চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের।

টঙ্গী ফায়ার সার্ভিসের মো. সেলিম মিয়া জানিয়েছেন, তুরাগ নদী থেকে এনে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে আগুন কিছুটা কমে যেতে দেখা গেলেও সন্ধ্যার পর হঠাৎ আগুন বেড়ে যায়। এসময় এক নাগাড়ে আগুন জ্বলতে থাকে। তখন ফায়ার সার্ভিস কর্মীদেরও পানি দিতে দেখা যায়নি। এরপর রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের স্টেশন ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, ‘পানি নেই। তুরাগ থেকে পানি আনতে হচ্ছে। এতে বিলম্ব হচ্ছে। তাছাড়া কেমিক্যালে আগুন বলে সহজে নিভছে না। হঠাৎ করেই জ্বলে উঠছে।’

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে পাঁচতলা ভবনটি আংশিক ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

দুর্ঘটনার সময় শ্রমিকরা রাতের শিফটে কাজ করছিলেন। এতে ২৫ জন শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হন। নিহত ২৫ জনের মধ্যে ২৪ জনের নাম জানা গেছে।

তারা হলেন – আনিসুর রহমান (৪০), আব্দুল হান্নান (৬৫), ইদরিস আলী (৪০), জাহাঙ্গীর আলম (২৪), মামুন (২৮), রোজিনা (২০), মিজান (২৮-৩০), সাইদুর রহমান (৫০), মাইনুদ্দিন (৩৫), আল মামুন (৪০), হাসান সিদ্দিকি (৩০), সোলেমান (৩২), এনামুল হক (২৮), রাশেদ (২৫), শঙ্কর সরকার (২৫), গোপাল দাস (২৫), রফিকুল ইসলাম (২৮), সুভাষ চন্দ্র প্রসাদ (৩৫),আশিক (১২), দেলোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), তাহমিনা আক্তার (২০), রিপন দাস (৩০)।

অগ্নিকাণ্ডের পরপরই কারখানার শ্রমিকদের স্বজনরা টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে গিয়ে ভিড় জমায়। লাশ দেখে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অনেকে স্বজনদের খুঁজছিল। নিখোঁজ ক্লিনার রাজেশের দাদি জানান, ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ