৩ নারী ‘জঙ্গির’ মধ্যে একজন মেজর জাহিদের স্ত্রী!
রাজধানীর আজিমপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে তিন নারীকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতের ওই অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রূপনগরে নিহত জঙ্গি নেতা মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা রয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ সময় জাহিদের দুই সন্তানসহ তিন শিশুকে পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘রূপনগরের ঘটনার পর জাহিদের পরিবার আজিমপুর এলাকায় আত্মগোপন করেছে বলে খবর ছিল। পরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যেসব নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে জাহিদের স্ত্রী থাকতে পারে। তারা সুস্থ্য হলে এবং তদন্তের পরই বিস্তারিত বলা হবে।’
পুলিশ জানায়, ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়ামসহ (১) তিন শিশুকে উদ্ধার করা হয়। তাদের নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। আহত অপর ২ নারী হলো শাহেলা ও শারমিন।
শনিবার সন্ধ্যার পর আজিমপুরে বিজিবি সদর দপ্তরের ২ নম্বর গেট-সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে পুলিশ। জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 