News Bangla 24 BD | আজিমপুরে নিহত জঙ্গির আসল পরিচয় সনাক্ত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজিমপুরে নিহত জঙ্গির আসল পরিচয় সনাক্ত


শনিবার রাজধানীর আজিমপুরে নিহত জঙ্গি করিমের পরিচয় জানিয়েছে পুলিশ। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার আসল নাম মো. শমসের উদ্দিন। পিতার নাম মোসলেহ উদ্দিন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, শমসের উদ্দিনের সাংগঠনিক নাম আবদুল করিম। এনআইডিতে তার ঠিকানার জায়গায় লেখা, ৬৩০ নং সিটি করপোরেশন, বোয়ালিয়া, রাজশাহী। শমসের উদ্দিনের এনআইডি নম্বর- ৮১৯২২২৬৩৩৯১৫৩।

পুলিশ জানায়, শমসের উদ্দিনের কাজই হচ্ছে, জঙ্গিদের জন্য বাসা ভাড়া করা। তার স্ত্রীও জঙ্গি কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা। এর আগে বসুন্ধরা, কল্যাণপুর ও শোলাকিয়ায় এই করিমই স্ত্রী ও দুই সন্তানসহ জঙ্গিদের জন্য সাংগঠনিক সিদ্ধান্তে বাসা ভাড়া নিয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

উল্লেখ্য, আজিমপুরে জঙ্গি আস্তানায় শনিবার পুলিশি অভিযানে যার মরদেহ উদ্ধার করা হয় তার নাম জানানো হয়েছিল করিম। জঙ্গি করিম আত্মহত্যা করেছিল বলে দাবি করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। এর আগে ধারণা করা হয়েছিল, পুলিশের অভিযানে ওই জঙ্গি নিহত হয়েছে।

ওই অভিযানে নেতৃত্বদানকারী ছানোয়ার হোসেন আমার সংবাদকে জানিয়েছেন, পুলিশের অভিযানে মারা যায়নি করিম। যখন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই বাসায় অভিযান চালায় তখন তারা সেখান থেকে জঙ্গি করিমের মরদেহ এবং দুই নারী জঙ্গিকে আহত অবস্থায় পায়। অপর নারী জঙ্গি পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়। তবে জঙ্গি করিম কিভাবে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে তিনি কিছু উল্লেখ করেননি।

তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলো শাহেলা, শারমিন ও জেবুন্নাহার।

এ বিভাগের অন্যান্য সংবাদ