News Bangla 24 BD | চার স্তরের নিরাপত্তা জাতীয় ঈদগাহে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চার স্তরের নিরাপত্তা জাতীয় ঈদগাহে


নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না যেতে মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন কোরেশী।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রতিকূল আবহাওয়া হলে মুসল্লিরা ঈদগাহে ছাতা নিয়ে আসতে পারবেন।’

সোমবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ জন্য থাকছে সিসি ক্যামেরা, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও কমান্ডো ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এছাড়া জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন, দোয়েল চত্বর ও মৎস ভবন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শাহাবুদ্দীন কোরেশী।

শুধু জাতীয় ঈদগাহ ময়দান নয়, রাজধানীর সব ঈদ জামাতেই নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে রাখা হবে।

শাহাবুদ্দীন কোরেশী বলেন, ‘ঈদে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য ডিএমপির আওতায় সকল মসজিদে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। এবার কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করব।’

তিনি জানান, জাতীয় ঈদগাহে পুলিশ, র‌্যাব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ