News Bangla 24 BD | বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত


কড়া নিরাপত্তায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন মুসল্লিরা।

মঙ্গলবার নির্ধারিত সময় সকাল ৯টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারূফ।

এর আগে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ুর রহমান খান ইমামতি করেন। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া প্রার্থনা করেন।

সকাল ৭টায় প্রথম জামাত নিশ্চিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। নামাজ শেষে খুতবা দেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দেশ-জাতিসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশের মানুষ ও প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন। তিনি বলেন, ‘হে আল্লাহ! আমাদের সন্তানদের হেফাজত করো। যেন তারা বিপথগামী না হয়। সব ধরনের বালা-মুসিবত থেকে আমাদের দেশকে রক্ষা করো। ইসলামের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের হেদায়েত দান করো। জঙ্গি ও সন্ত্রাসবাদ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধ করার ক্ষমতা দাও। হে আল্লাহ! তুমি আমাদের সবার কোরবানি কবুল করো।’ তিনি ধর্মপ্রাণ মুসলমানদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন মোনাজাত করেন।

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান প্রথম জামাতে অংশ নিতে ভোর সাড়ে ৬টার আগেই বায়তুল মোকাররমে চলে আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ