News Bangla 24 BD | কুলাউড়ায় অস্ত্রসহ গ্রেফতার ১ - News Bangla 24 BD
News Head
 কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প ১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!

পাভেল খান, কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ একাধিক মামলার আসামি মো. ইব্রাহিমকে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।

ইব্রাহিম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে কুলাউড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রকাশিত | ২৪ ফেব্রুয়ারী ২০১৮ ইং

এ বিভাগের অন্যান্য সংবাদ