হয়রানির অভিযোগ করা যাবে পুলিশের ওয়েবসাইটে
পুলিশি সেবা পেতে কোনো হয়রানি বা সমস্যার মুখোমুখি হলে তা পুলিশের ওয়েবসাইটে জানানো যাবে। এ ছাড়া পুলিশের সেবার গুণগত মান বাড়ানোর ব্যাপারে যে কোনো নাগরিক তাদের মতামত ব্যক্ত করতে পারবেন। এই লক্ষ্যে পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) ‘মতামত’ ও ‘অভিযোগ’ নামে দুটি মেন্যু সংযোজন করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সম্প্রতি পুলিশ সদর দপ্তরে সম্মেলন কক্ষে নতুন এই মেন্যুর উদ্বোধন করেন। এ সময় আইজিপি বলেন, অনলাইনে মতামত অথবা অভিযোগ পাঠানো পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও একটা গণমুখী পদক্ষেপ। অনলাইনে গঠনমূলক মতামত অথবা অভিযোগ জানানোর সুযোগ পুলিশ সম্পর্কে জনগণকে আরও আস্থাশীল করে তুলবে; পুলিশও সেবা প্রদানে আরও দায়িত্বশীল হবে। বস্তুনিষ্ঠ অভিযোগ অথবা মতামত প্রদানের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 