News Bangla 24 BD | প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ


জাতিসংঘের ৭১ তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত এই সংবর্ধনা দেয়া হবে।

আজ সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম একথা জানান।

জাতিসংঘ সম্মেলনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী যান কানাডায়। এই সফরকে ঘিরেই বিশেষভাবে আপ্লুত আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর খুনিদের একজন নুর চৌধুরী এই দেশেই অবস্থান করছেন বলে তথ্য আছে বাংলাদেশ সরকারের কাছে। তাকে ফিরিয়ে দিতে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও এতদিন কানাডা তা অগ্রাহ্য করেছে। কারণ, দেশটি মৃত্যুদণ্ডের বিরোধী। এই সাজা পাওয়া কোনো আসামিকে কানাডা নিজ দেশে ফিরিয়ে না দেয়ার নীতিতে অটল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরে দীর্ঘদিনের এই অবস্থান থেকে দেশটির সরে আসার ইঙ্গিত মিলেছে। নুর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একমত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কানাডায় এরই মধ্যে আইনজীবী নিয়োগ হয়েছে। এই অগ্রগতিকে প্রধানমন্ত্রীর সফরে জয় হিসেবে দেখছে ক্ষমতাসীন দল।

প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলে বরাবর সংবর্ধনার আয়োজন করে আওয়ামী লীগ। তবে দীর্ঘ পথ ধরে এই সংবর্ধনাকে কেন্দ্র করে যেন যানজটের ভোগান্তি তৈরি না হয় সে জন্য সতর্ক থাকার কথা জানান আওয়ামী লীগ নেতা আশরাফ। তিনি বলেন, মূল সড়কে না দাঁড়িয়ে নেতা-কর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেবেন।

গত ১৪ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্স এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিয়ালে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ যোগ দেন। পরে সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।২৬ সেপ্টেম্বর বিকালে তিনি ঢাকায় ফিরবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ