News Bangla 24 BD | জাতিসংঘের অধিবেশন: প্রধানমন্ত্রীর ভাষণ কাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন: প্রধানমন্ত্রীর ভাষণ কাল


জাতিসংঘেরসদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম নিয়মিত অধিবেশনের সাধারণ বির্তক শুরু হয়েছে আজ থেকে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই মূল অধিবেশন শুরু হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট পিটার থম্পসনের সভাপতিত্বে অধিবেশনে প্রথমেই বক্তব্য রাখবেন মহাসচিব বান কি-মুন। এর পরপরই পিটার থম্পসনের বক্তৃতা। আর তার পরে বক্তব্য রাখবেন প্রথা অনুযায়ী ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তিমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বক্তৃতা চলবে। প্রথম দিন মঙ্গলবার সকালের অধিবেশনে বক্তৃতা করবেন আরও ১৫টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধানরা। আর বিকেলের অধিবেশনে বক্তব্য রাখবেন ১৮টি দেশের সরকার কিংবা রাষ্ট্র প্রধানরা। চলতি অধিবেশনে ২১ সেপ্টেম্বর বিকেলের অধিবেশনে সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও বাংলা ভাষায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিতর্কে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে শাড, ফ্রান্স, গায়না, কাতার, আর্জেন্টিনা, স্লোভাকিয়া, মালাবি, উরুগুয়ে, জর্ডান, সুইজারল্যান্ড, পেরু, তুরস্ক, ফিজি, যুক্তরাজ্য, কানাডা, মরক্কো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, মিশর, নাইজেরিয়া, উগান্ডা, পর্তুগাল, মেক্সিকো, স্লোভানিয়া, জাম্বিয়া, পানামা, কোস্টারিকা, মঙ্গোলিয়া, সেনেগাল, তিউনিশিয়া, নিউজিল্যান্ড ও ইতালি।

এ বিভাগের অন্যান্য সংবাদ