খাগড়াছড়িতে বাস খাদে, শিশুসহ নিহত ৪
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩১ জন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি সাপমারা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন- মো. মুসলিম উদ্দিন (৫৫)। অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।
আশংকাজনক অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে খাগড়াছড়ি হাসপাতালে ১৪ জন ও মাটিরাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা আহত ও নিহতদের উদ্ধার করেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 