News Bangla 24 BD | 'সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ‌্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান এবারের সম্মেলনে অংশ না নেওয়ার কথা জানিয়ে দেওয়ার পর সম্মেলন স্থগিতের বিষয় অনিবার্য হয়ে ওঠে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের টানাপড়েনের জেরে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে ভারতের বিরোধিতার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে সার্কভুক্ত এসব দেশ।

সার্কের সদস‌্য ওই চার দেশ ইতোমধ‌্যে তাদের অপারগতার কথা জোটের বর্তমান চেয়ার নেপালকে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সম্মেলন পুরো বাতিল না করে স্থগিত করার মাধ‌্যমে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে নেপাল।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ‌্যেষ্ঠ কর্মকর্তা বুধবার নাম প্রকাশ না করার শর্তে আমার সংবাদকে বলেন, “তবে এ অঞ্চলের যা পরিস্থিতি, তাতে সহসা এ সম্মেলন আয়োজন করা সহজ হবে বলে মনে হয় না।”

নেপালের প্রধান ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টও সার্ক শীর্ষ সম্মেলন স্থগিতের খবর দিয়েছে।

পাকিস্তানের ইসলামাবাদে নভেম্বরের ৯ ও ১০ তারিখে এবারের সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সার্কের নিয়ম অনুযায়ী, যে কোনো একটি সদস্য রাষ্ট্র অংশ না নিলে সম্মেলন অনুষ্ঠিত হয় না। কিন্তু এবার চার চারটি রাষ্ট্র অংশ নিতে অসম্মতি জানানোয় এ সম্মেলন বাতিল বলে ঘোষনা করা হল।

এ বিভাগের অন্যান্য সংবাদ