কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার
দুর্নীতি দমন কমিশন (দুদক) কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক কমোডর (অব.) সফিক-উর-রহমানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।
দুদকের একটি সূত্র জানায়, সংস্থার পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে আরও ছিলেন দুদকের দুই উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ও আহমেরুজ্জামান। সফিক-উর-রহমানকে রমনা থানা-হেফাজতে রাখা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, কোস্টগার্ডের প্রায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বিক্রি করে সরকারের ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সফিক-উর-রহমানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 