News Bangla 24 BD | শনিবার সিলেট আসছেন এরশাদ ও রওশনসহ ২৫জন এমপি - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

শনিবার সিলেট আসছেন এরশাদ ও রওশনসহ ২৫জন এমপি


????????????????????????????????????
????????????????????????????????????

শনিবার (১ অক্টোবর) সিলেটে জাতীয় পার্টির সমাবেশে আসছেন দলের চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, সাবেক মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব, সাবেক মন্ত্রী, রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিয়িাম সদস্য, সাবেক মন্ত্রী কাজি ফিরুজ রশিদ এমপি, প্রেসিয়িাম সদস্য, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিয়িাম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিয়িাম সদস্য ও সাবেক মন্ত্রী ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জিয়াউল হক মৃধা এমপি, সালা উদ্দিন মুক্তি এমপিসহ ২৫ জন সংসদ সদস্য, প্রেসিডিয়াম সদস্য, দলের ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদসহ নেতৃবৃন্দ শনিবার দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে নেতৃবৃন্দ হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ার শেষে দুপুর ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশে যোগদান করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ