News Bangla 24 BD | প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজপথে নেতাকর্মীদের ঢল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাজপথে নেতাকর্মীদের ঢল


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে, হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’ ধারে নেতা-কর্মীদের ঢল নেমেছে। নেত্রীর নিরাপত্তায় নিজেরাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানবপ্রাচীর গড়ে তুলেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুর ২টার পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের বিভিন্ন স্পটে অবস্থান নেন তারা।

বিমানবন্দর এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতা-কর্মীর হাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। নেতা-কর্মীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও রং-বেরঙের প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দিচ্ছেন।

কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে আজ বিকেল ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু সেটা দেড় ঘণ্টা দেরিতে পৌঁছাবে। প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন।

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগসহ কেন্দ্রীয় ১৪ দল, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হজরত শাহজালাল বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল র‍্যাডিসন, কাকলীর মোড়, বনানী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় ও গণভবন পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ