News Bangla 24 BD | সাংবাদিকরা কেন দ্বিধাবিভক্ত? - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘সাংবাদিকরা কেন দ্বিধাবিভক্ত? দেশের জন্য তাদের ঐক্য অবশ্যই প্রয়োজন। মতভেদ থাকতে পারে, কিন্তু প্রফেসনালিজম এর অবস্থানে সবাই এক থাকলে এটি হতো না।’ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বরেণ্য সাংবাদিক এবিএম মূসার স্বারক গ্রন্থ প্রকাশনার এক আয়োজনে এমন মন্তব্য করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।

‘সাংবাদিকদের দ্বিধাবিভক্তি গোটা দেশের জন্যই অকল্যাণকর। যার কারনে গণতন্ত্র ও গণমানুষের প্রত্যাশা ক্ষীণ হয়ে যায়। এ থেকে উত্তরণে সাংবাদিক সংগঠন গুলোকেই প্রফেশনালিজমের পরিচয় দিতে হবে’। নিজ বক্তব্যে এমনটাই মত প্রকাশ করেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান।

এসময় এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘সময়ের সাহসী সাংবাদিকতা করে দেশকে অনেক কিছু দিয়ে গেছেন এবিএম মূসা। আমাদের সকলের উচিৎ তার সম্মানার্থে তার সৃষ্টিকর্ম ও অবদান গুলো টিকিয়ে রাখা’।

প্রসঙ্গত, এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন কর্তৃক কিংবদন্তি এই সাংবাদিকের নামে স্বারক গ্রন্থ প্রকাশ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ