বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না: আইজিপি
বাংলাদেশের মাটিতে কখনো জঙ্গিবাদের স্থান হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম ভিরু, কিন্তু ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদকে সমর্থন করেনা। এ কারনে ইতোমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক জনমত তৈরি হয়েছে।
তিনি আজ শনিবার দুপরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর নরকলিকাতা গ্রামে ‘মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের’ একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মো: নাজমুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম ইসমাইল হক, জেলা শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়। এছাড়া অভিভাবক সেলিম আহম্মেদ সিকদার ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
আইজিপি বলেন, ছাত্র-শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক যে যেখানে আছে সকলেই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর যথেষ্ট সফলতা আছে। যা আমাদের পার্শ্ববর্তী দেশসহ আমেরিকার মত শক্তিশালি দেশও পারেনি। আমরা জঙ্গিবাদ দমনে বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি।
তিনি আরো বলেন, যারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনে যোগদান করেছে, তারা যদি নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তারা যদি কোন ফৌজদারী অপরাধ না করে থাকে তাহলে পুলিশ তাদের সংশোধন হওয়ার জন্য সহযোগিতা করবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 