News Bangla 24 BD | এবার আইটেম কন্যা জারা - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

বলিউডে আইটেম গানের বাজার যখন পড়তির দিকে ঠিক তখনই ঢাকাই চলচ্চিত্রে এসেছে আইটেমের জোয়ার। প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন আইটেম গার্লের সংখ্যাও।

সম্প্রতি এফডিসির ৯ নং ফ্লোরে শাহ নেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ চলচ্চিত্রের ‘দিস ইজ দিস ডিসকো আই অ্যাম ডিসকো’ শিরোনামের আইটেম গানের শুটিং হল। এতে প্রথমবার আইটেম গার্ল হয়ে পারফর্ম করলেন সানিয়া জামান জারা। চোখ ধাঁধানো লাইটিং ও জমকালো আয়োজনে দিনভর ছবিটির শুটিং চলে।

আইটেম গানটি প্রসঙ্গে জারা বলেন, ‘প্রথমবার আইটেম গানে নাচছি। খুব উপভোগ করছি। যে গানটির সাথে আমি পারফর্ম করলাম এটি বেশ সুন্দর। চেষ্টা করছি আমার সবটুকু মেধা দিয়ে গানটিতে ভালো কাজ করতে। আমরা পুরো ইউনিট দর্শকদের ভালো একটি গান উপহার দিতে চাচ্ছি। আশা করি অবশ্যই দর্শক ভালো একটা কাজ পেতে যাচ্ছে।’

ছবিটির পরিচালক শাহ নেওয়াজ শানু বলেন, ‘অনেক ছবিতে দেখবেন জোর করে আইটেম গান ঢোকানো হয়। কিন্তু আমাদের ছবিতে গল্পের প্রয়োজনেই আইটেম গান করতে হচ্ছে। তাছাড়া জারা শুধু ছবিটির আইটেম গানই করছে না। সে এই ছবিতে অভিনয়ও করছে।’

উল্লেখ্য, ছবিটিতে জারার বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ