News Bangla 24 BD | ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জমির মালিক ও দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) বিকালে উপজেলার বনগাঁ ইউনিয়নের কুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সাভারের বনগাঁ ইউনিয়নের দ্বীন ইসলাম (৪৫) এবং দুলাল (৬০)।
স্থানীয়রা জানান, বিকালে কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু জনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি একজেনর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিধি অনুযায়ী মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ