News Bangla 24 BD | ‘আয়না ঘর’ নিয়ে অহনা - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

অভিনেত্রী অহনাকে সচরাচর বিএফডিসিতে দেখা যায় না। তবে রোববার বিএফডিসিতে দেখা যায় তাকে। কিন্তু কোনো সিনেমার শুটিংয়ে নয়, ‘আয়না ঘর’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি। এটি পরিচালনা করছেন এস এ হক অলিক।

‘আয়না ঘর’ শিরোনামের ধারাবাহিকটিতে অহনার বিপরীতে অভিনয় করছেন অভিনয়শিল্পী অপূর্ব। এ ছাড়া এতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নাদিয়া, আমব্রিন, সাব্বির আহমেদ প্রমুখ।

এ নাটক প্রসঙ্গে অহনা জানান, ‘একটি পারিবারিক গল্পের নাটক আয়না ঘর। এতে একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছি। পুরান ঢাকার ছেলে অপূর্বর সঙ্গে আমার প্রেম হয়। এ নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।’

মাসুম রেজার রচনায় এ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রতি সোম ও বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ