২০১৭ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ
২০১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংক কর্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য দিয়েছে সংস্থাটি। এ সময় বলা হয়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ।
বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশে হতদারিদ্রের হার কমে হবে ১২.৯ শতাংশ। যা গত ২০১১ সালে ছিলো ১৭.৫ শতাংশ। ২০১৫ সালে এ হার ছিল ১৩.৮ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৪.৭ শতাংশ। অর্থাৎ, ক্রয়ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার পেরিটি) বাংলাদেশের ১২ দশমিক ৯ শতাংশ মানুষের দৈনিক আয় সোয়া ১ ডলারের (১১৫ টাকা) কম। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।
বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতি জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন এবং বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘গত অর্থবছরে অর্জিত ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি ধরে আমরা হতদারিদ্রের হার হিসাব করেছি। এই অঞ্চলে ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়েও বাংলাদেশের এই অর্জন অনেক ভালো।’
তিনি আরও বলেছেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার ‘শূন্যে’ (৩ শতাংশের নিচে নেমে এলেই তাকে শূন্য ধরা হবে) নামিয়ে আনার যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জন করতে হলে বাংলাদেশকে ৮ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 