News Bangla 24 BD | দেশবাসীর দোয়া চাইলেন খাদিজার মা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টিলাগড়ের মুরারী চাঁদ কলেজে বখাটে বদরুলের চাপাতির কোপে মৃত্যুপথযাত্রী সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মা মনোয়ারা বেগম।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের কাছে এমন দাবি জানান তিনি। তিনি খাদিজার উপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

নার্গিসের গ্রামের বাড়ি সদর উপজেলার আউশা গ্রামে।তিনি সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সিলেট নগরীর জালালাবাদ এলাকার বসবাস করেন তিনি। অন্যদিকে, বদরুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামে।তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
চোখে জল নিয়ে মঙ্গলবার বিকেলে মনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, আমি আমার মেয়ের জন্য দেশের সকলের দোয়া কামনা করছি।আমার মেয়ে যেন সুস্থ হয়ে ওঠে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন করেন, আমার বাচ্চাটাকে কেন মেরেছে? আমার বাচ্চা কি করেছে?

খাদিজাখাদিজার উপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
প্রসঙ্গত, বদরুলের চাপাতির কোপে গুরুতর আহতাবস্থায় খাদিজা বেগম নার্গিস (২৩) ঢাকার স্কয়ার হাসপাতালে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। খাদিজার অবস্থার অবনতি হওয়ায় গত মধ্য রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার বিকেলে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

সোমবার বিকেলে এম সি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বদরুল। তাকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজে সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ