News Bangla 24 BD | অর্থ আত্মসাতের মামলায় এলজিইডি'র উপপরিচালক গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অর্থ আত্মসাতের মামলায় এলজিইডি’র উপপরিচালক গ্রেপ্তার


স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সারওয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে মিরপুর আহম্মদনগর-পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে দুদক উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেপ্তার করে।

দুদক উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক উপপরিচালক জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সড়ক নির্মাণে এক কোটি দুই লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা করেন দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ