সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের চিকিৎসা সংক্রান্ত সব কিছু সরকারিভাবে করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে যা দরকার সব সরকারিভাবে করা হবে। বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। স্কয়ারের ডিরেক্টরের সাথেও কথা বলেছি। আমি আশা করি, চিকিৎসকদের দিক থেকে যত ভালো চিকিৎসা দেওয়া প্রয়োজন, তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশেই আমরা খোঁজ খবর নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার করা জরুরি। সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব। বর্তমান সরকারও সে ব্যাপারে অত্যন্ত সক্রিয়।’
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টা অত্যন্ত মর্মান্তিক ও অত্যন্ত নিষ্ঠুর। আমাদের সরকার কোনোভাবেই কোনো অন্যায়কারীকে ছাড় দেবে না। বিশেষ করে যে অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এ ঘটনা ঘটিয়েছে। তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন, প্রকাশ্যে ঘটনা ঘটেছে। অনেকে দেখেছেন। ভিডিও করেছেন। মোবাইলে ছবি তুলেছেন। কিন্তু মোবাইলে ছবি তোলার চাইতে তাকে রক্ষা করা ছিল জরুরি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 