News Bangla 24 BD | খাদিজার পাশে সেলফি: যুব মহিলা লীগ নেত্রীর ক্ষমা প্রার্থনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খাদিজার পাশে সেলফি: যুব মহিলা লীগ নেত্রীর ক্ষমা প্রার্থনা


হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তরুণী খাদিজা আক্তার নার্গিসের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ক্ষমা চেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী কোহেলী কুদ্দুস। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এই ছবি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছেন এই তরুণী বেঁচে আছেন।

গত বুধবার খাদিজাকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে শুয়ে থাকা রোগীর পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল এবং যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক কোহেলী কুদ্দুস। এদের মধ্যে কোহেলী ছিলেন মাঝে জন। এই ছবি ফেসুবকে পোস্ট দেয়ার পরই শুরু হয় সমালোচনার ঝড়। এরপর নিজের ফেসবুকে ছবির ব্যাখ্যা দেন কোহেলী।

কোহেলী লিখেন, ‘অপু দিদি, তুহিনসহ আমার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে খাদিজাকে দেখতে যেয়ে তার অবস্থার কিছু তথ্য সবাইকে জানানোর অংশ হিসেবে যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করা হয়েছিল।’

তবে ছবিটি প্রকাশ করা উচিত হয়নি বলে এখন মনে করছেন কোহেলী। তিনি লিখেন, ‘ছবিটা দেখে অনেকেই ভুল বার্তা পেয়েছেন। অনেকে ছবিটি দেখে মর্মাহত হয়েছে…।’ আমি খুবই দুঃখিত! সবাই বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন; দয়া করে ভুল ব্যাখা দিবেন না।’

এই ছবিটি প্রকাশের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না জানিয়ে যুব মহিলা লীগের নেত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য আসলে সে রকম কিছু ছিল না। আমরা চেষ্টা করেছিলাম মানুষকে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানোর।’

কোহেলী লিখেন, ‘খাদিজাকে নিয়ে নানা জায়গা থেকে গুজব ছড়াতে থাকে, খাদিজা মারা গেছেন এই বলে। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অসীম করুনাময়ের কৃপায় বোনটি এখনো আমাদের আশার আলো দেখিয়ে বেঁচে আছে। সৃষ্টিকর্তা বোনটিকে সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিক এটাই একমাত্র প্রার্থনা।’

যুব মহিলা লীগের নেত্রী লিখেন, ‘আমরা মানবতার পক্ষে আর দোষী সন্ত্রাসীদের বিপক্ষে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

কোহেলীর এই ব্যাখ্যার পর তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন বেশ কয়েকজন।

সৈয়দা ফেরদৌস আহমেদ নামে একজন লিখেন, ‘ছবির সাথে এই তথ্যগুলোদিলে, সবার ভুলধারনা হতো না’।

গোলাম মোরসেদ লিখেছেন, ‘এমন কিছু করা ঠিক না যা প্রশ্নবিদ্ধ হয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ