ঋণ জালিয়াতি মামলা: জনতা ব্যাংকের দুই ডিজিএম গ্রেপ্তার
জনতা ব্যাংকের দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আজমল হক ও আবু সালেহ মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংকের লোকাল অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন। টিম লিডার জয়নুল আবেদিন শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, টেরিটাওয়েল উৎপাদক প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপের প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ২০১৩ সালে ৩ নভেম্বর মতিঝিল ও রমনা মডেল থানায় বিসমিল্লাহ গ্রুপের এমডি এবং ১৩ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা করে দুদক। এরপর ২০১৫ সালের বিভিন্ন সময়ে মামলার চার্জশিট দাখিল করে দুদক।
এর মধ্যে জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের দুই প্রতিষ্ঠানের অনুকূলে ১৪৬ কোটি ৫৫ লাখ ও ১৮৬ কোটি ৩৬ লাখ টাকা (মোট ৩৩২ কোটি ৯১ লাখ) আত্মসাতের পৃথক দুই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন জনতা ব্যাংকের ওই দুই কর্মকর্তা।
মামলার ৫৩ আসামির মধ্যে ১৩ আসামি বিসমিল্লাহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা। বাকি ৪০ জন হলেন জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা।
বিসমিল্লাহ গ্রুপের আত্মসাৎ করা মোট টাকার পরিমাণ ১ হাজার ১৭৪ কোটি। এর মধ্যে ফান্ডেড টাকার পরিমাণ ৯৯০ কোটি আর নন-ফান্ডেড ১৮৪ কোটি। মামলাগুলো ফান্ডেড (৯৯০ কোটি) অংশের হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংকের ভবন কর্পোরেট শাখা থেকে আত্মসাৎ হয়েছে ৩০৭ কোটি, মগবাজার শাখা থেকে ১৭৭ কোটি এবং এলিফেন্ট রোড শাখা থেকে ১৫ কোটি টাকা। আর প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ২৬৫ কোটি, প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা থেকে ২৩ কোটি, যমুনা ব্যাংকের দিলকুশা শাখা থেকে ১০৮ কোটি এবং শাহজালাল ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ হয়েছে ৯৩ কোটি টাকা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 