সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন : খাদিজার বাবা
মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খাদিজা বেগমের বাবা সৌদি আরব প্রবাসী মাসুম মিয়া।
বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছে সরাসরি স্কয়ারে যান মেয়েকে দেখতে। খাদিজার বড় ভাই চীনে অধ্যয়নরত শাহীন আহমদও আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর স্কয়ারে চলে যান।
হাসপাতালে সাংবাদিকদের মাসুম মিয়া বলেন, ‘আমার মানসিক অবস্থা ভাল নেই। সবাই শুধু আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওকে সুস্থ করে দেন। দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
তিনি বলেন, ‘সন্তান জন্ম দেওয়া, তাকে লালন-পালন করা কত কষ্টের। এই সব কষ্টকে আরো বিষাদময় করে তুলে সন্ত্রাসীদের হামলা। আমি চাই আমার মেয়ের মতো কেউ যেন এমন ঘটনার শিকার না হয়।’
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য আজ গোটা জাতি আমার মেয়ের নির্মম ঘটনা সম্পর্কে জেনেছে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন।’
সৌদি আরব প্রবাসী মাসুম মিয়া সকাল সাড়ে ১০টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি স্কয়ারে চলে আসেন। দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছার পর মেয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
খাদিজা স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 