News Bangla 24 BD | ‘খাদিজার ওপর হামলাকারীকে শাস্তি পেতেই হবে’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘খাদিজার ওপর হামলাকারীকে শাস্তি পেতেই হবে’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারীর দলীয় পরিচয় বড় নয়। হামলাকারী যেই হোক না কেন, তা শাস্তি পেতেই হবে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে সমাপনী বক্তৃতাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নার্গিসের ওপর হামলাকারী ব্যক্তি দলীয় হিসেবে বিবেচিত হবে না। অপরাধী হিসেবে তার বিচার হবেই। এক্ষেত্রে তিনি বলেন, কে কোন দল করে সেটি আমরা দেখবো না। আওয়ামী লীগ গণ-মানুষের দল। এ দলটি কখনও মানুষ হত্যা সমর্থন করে না।

প্রধানমন্ত্রী বলেন, কিছু ঘটনা ঘটে দুঃখজনক। সিলেটে কোপানোর ঘটনাটা আমার কাছে অবাক লেগেছে। যখন কোপায় তখন মানুষ দেখে ছবি তুলেছে, ভিডিও করেছে। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। তারা কি পারতো না তাকে বাঁচাতে? তাদের হাতে কি কিছুই ছিল না ওই ছেলেটাকে ধাওয়া করার জন্য। এটি কি ধরনের মানবতা। কেন মানবিক মূল্যবোধ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে!

তিনি বলেন, কিছু বড় বড় পত্রিকা, কিছু লোক এটিকে দলীয় হিসেবে প্রচারের চেষ্টা করছে। এটি কোনো রাজনৈতিক বা দলীয় কোন্দল ছিল না। এই ঘটনা সবাই জানে পত্র-পত্রিকায়ও এসেছে। এটি প্রেম ঘটিত। প্রেমে প্রত্যাখান হওয়ায় এটি করেছে। প্রত্যাখান হওয়ায় এভাবে কুপিয়ে মারবে? আমরা দলীয় হিসেবে প্রশ্রয় দিচ্ছে না। যারা অপরাধী। যেই অপরাধ করুক তাকে শস্তি পেতে হবে। আর নৃশংসতা প্রকাশ্যে মানুষ হত্যা বিএনপিই শিখিয়েছে। কে কোন দল করে সেটি আমি দেখবো না, দেখা হবে না। যে অপরাধী তার বিচার হবেই।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ওই কলেজছাত্রীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ