খাদিজার অবস্থা জানাতে আরো সময় চেয়েছেন চিকিৎসকরা
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা জানাতে আরো সময় চেয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বেলা সাড়ে ১২টার স্কয়ার হাসপাতালে এ তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
খাদিজার মামা মো. আবদুল বাসেদ বলেন,‘খাদিজার অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা.এ এম রেজাউস সাত্তার তাদেরকে জানিয়েছেন খাদিজার বর্তমান পরিস্থিতির জন্য আরও সময় দরকার।’
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কন্সালট্যান্ট ডা. মির্জা নাজিমুদ্দিন বলেন, ‘এটি একটি মেডিক্যাল প্রসিডিউর। আগামীকাল (শনিবার) দুপুর ১২টায় খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে।’
এদিকে খাদিজার ভাই শাহীন বলেন,‘ চিকিৎসকরা তাকে জানিয়েছেন, খাদিজার শারিরীক অবস্থা অপরিবর্তিত। উন্নতি বা অবনতি ঘটেনি। তার ডান পা নড়াচড়া করতে দেখা গেছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 