দীর্ঘ ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের কোপে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান খাদিজার চিকিৎসক ডা. এ এম রেজাউস সাত্তার।
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট রেজাউস সাত্তার বলেন, ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডান হাত-পা নড়াচড়া করেছেন। ডান চোখও খুলতে পেরেছেন।
বিশেষজ্ঞ এ চিকিৎসকের আশা, বয়স কম হওয়ায় খাদিজার মস্তিষ্কের আঘাত ধীরে ধীরে সেরে যেতে পারে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজাকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন শাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বষের্র দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বদরুল। পরে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় খাদিজার। চিকিৎসকদের পরামর্শে রাতেই অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খাদিজার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের হাউসায়। তিন ভাইয়ের একমাত্র বোন তিনি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 