News Bangla 24 BD | রবির বিজ্ঞাপনে জাতীয় পতাকার অবমাননা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রবির বিজ্ঞাপনে জাতীয় পতাকার অবমাননা


বশির আহমদ জুয়েল :

জাতীয় পতাকা একটি দেশ ও জাতির পরিচয় বহন করে। জাতীয় পতাকাকে সম্মান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা বাঙালি জাতি হিসেবে কি তা ভুলে যাচ্ছি? নয় তো আমার লাল সবুজের পতাকাটি আজ কর্পোরেট কোম্পানীর পণ্য হয় কীভাবে?
সম্প্রতি মোবাইল কোম্পানী রবির একটি বিজ্ঞাপনে জাতীয় পতাকাকে চরমভাবে অপমান করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা সরকারের কর্তাবাবুরা কি বিজ্ঞাপনটি দেখেন নি? না কি চেতনার আঁখিদ্বয় আজ অন্ধ? সমাজের সুশীল বাবুরাও দেখি মহা নিরব! শত শত মিডিয়া মাধ্যমের বিবেক বাবুদের দায়িত্বহীনতাও আজ প্রশ্নবিদ্ধ।
রবির বিজ্ঞাপনে জাতীয় পতাকা অঙ্কিত লাল সবুজের একটি টি শার্ট দিয়ে বুয়ায় জানালা মুছার চিত্রটি নিরবে সবার হৃদয় জয় করে যাচ্ছে! আহারে আমরা যে চেতনার বালিশে দিব্যি ঘুমুচ্ছি! বাংলাদেশ ইংল্যান্ড ক্রিকেট সিরিজ চলাকালীন গাজী টিভিতে বিজ্ঞাপনটি প্রচার হতে দেখেছি। নিশ্চয়ই অন্যান্য টিভিতেও প্রচার হচ্ছে।
নির্মাতার বিবেক, মডেলদের মানিসিকতা, প্রচার মাধ্যমগুলোর রুচি আর সরকারের নজরদারী নিয়ে ভাবতে হবে তরুণ প্রজন্মদের। মা মাটি আর মাতৃভুমির মান রক্ষার্থে জানান দিতে হবে, আমরা জেগে আছি বলে।
বিজ্ঞাপনে জাতীয় পতাকা অবমাননার বিচার হওয়া উচিৎ। গণজাগরণ মঞ্চসহ সকল প্রগতিশীল সংগঠনের সদস্য ও কর্মীদের কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি। কারণ দল মত নির্বিশেষে সরকারের নজরে বিষয়টি তুলে ধরার দায়িত্বটাও আমাদেরই নিতে হবে।

লেখক, বশির আহমদ জুয়েল, মন্ট্রিয়ল, কানাডা।

এ বিভাগের অন্যান্য সংবাদ